প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠান পরিচিতি

সভাপতির বাণী
...
রাইট রেভাঃ স্যামুয়েল সুনীল মানখিন

ময়মনসিংহ জেলার প্রত্যন্ত অঞ্চল গারো পাহাড় ও মেগালয় কোল ঘেষে বৃহদাঞ্চল জুড়ে আদিবাসী ,গারো , তথা পশ্চাদ পদ মানুষের মাঝে শিক্ষার আলো ও উন্নতি সামাজিক আচরণ চর্চার লক্ষ্যেই সেন্ট এন্ডুজ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল । সম্ভবত প্রত্যন্ত অঞ্চলে সেই সময়ে এ স্কুলটিই ছিল প্রথম পর্যায়ের । প্রতিষ্ঠা লগ্ন থেকে কালের পরিক্রমায় সুপ্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১০০ বছরে পর্দাপণ করেছে।বিভিন্ন সময়ে যারা এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন , ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক কল্যানের লক্ষ্যে অথ শ্রম ,মেধা, পরামশ দিয়ে সহযোগিতা করেছেন । তাদের কাছে আমরা কৃতজ্ঞ ।উপমহাদেশে মিশনারীদের আগমনে সুচনা লগ্ন থেকেই এবং বতমান সময়ের চর্চা অব বাংলাদেশ সব সময়ই শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে । ছাত্রছাত্রী,অভিভাবক বৃন্দ ও সমাজ সচেতন ব্যক্তিবর্গের সহযোগীতা ও সদিচ্ছা না থাকলে স্কুলটি পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। শতবর্ষ উৎযাপনের লগ্নে স্বারণিকা উদয় এর মাধ্য দিয়ে আমি অতীতের গুণীজন বতমানের শুভানুধ্যায়ী ও সুন্দর ভবিষ্যতের পূজারী সকলেল প্রতি কৃতজ্ঞতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

প্রধান শিক্ষকের বাণী
...
ললিত কুমার দ্রং

দীর্ঘ ১০০ বছরের গৌরব ও সাফল্যের পথ পাড়িয়ে আমাদের প্রিয় সেন্ট এনড্রুজ উচ্চ বিদ্যালয়টি বতমান পর্যায়ে এসেছে। মিশনারীগণ এই অঞ্চলের পশ্চাদ পদ জন সাধারণকে উন্নত প্রগতিশীল নাগরিক রুপে গড়ার মানসে এ স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন । বিভিন্ন জাতির সংস্কৃতির বেশিষ্ট্য ধারণ করেই এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ,ছাত্র ছাত্রী সংশিষ্ট পরিচালনা কমিটিএবং কমচারীবৃন্দ অক্লান্ত ভাবে কাজ করে যাচেছন ।শতবর্ষ্ পূর্তি উৎসব আয়োজনে যে সকল ব্যক্তিবর্গ্ নিজ নিজ অবস্থান থেকে অংশ গ্রহন ও সহযোগিতা করেছেন এবং করতেছেন আমি সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জানাচ্ছি। সমযের অনিবায পরিবেশে আমরা নতুন পুরাতন সেন্ট এনড্রুজ পরিবারের সকলকেই স্বরণিকা উদয় এর মাধ্যমেন ভালোবাসা বন্ধনে আবদ্ধ রাখার প্রয়াসী হয়েছি,। আমি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা কামনা করছি।