SAINT ANDREWS HIGH SCHOOL

EIIN on: 133073
History

ময়মনসিংহ জেলার উত্তরে গারো পাহাড়ের পদদেশে অবস্থিত হালুয়াঘাট উপজেলার , হালুয়াঘাট পৌরসভার পশ্চিম পার্শ্বে দর্শন নদীর তীরে সেন্ট  এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার একটি প্রাচীন বিদ্যাপীঠ  শত বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি থেকে তার শিক্ষা যাত্রা শুরু করেন । ফাদার মহেন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । ঐতিহাসিক হিসাবে এই বিদ্যালয়ের গুরুত্ব অনেক বেশি।

১৯২৩ খ্রীষ্টাব্দ থেকে ১৯৫৮ খ্রীষ্টাব্দ পযর্ন্ত প্রথম শ্রেনীর থেকে ষষ্ঠ শ্রেণী পযর্ন্ত ক্লাস পড়ানোর হতো । তারপর ১৯৫৯ খ্রীষ্টাব্দ  ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেনী পযর্ন্ত পড়ানোর অনুমতি লাভ করে । বাংলাদেশে স্বাধীনতা পর শ্রী যতীন্দ্র চন্দ্র সরকার ঢাকা বোর্ডের সাথে যোগাযোগ করে ১৯৭৩ খ্রীষ্টাব্দে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করেন । তারপর শুরু হলো  ৯ম ও ১০ম শ্রেণী পড়ানোর  । ১৯৭৫ খ্রীষ্টাব্দে প্রথম এস এস সি পরীক্ষ্য় অংশ গ্রহন করে । বিভিন্ন তথ্য মতে ১৯৪০ খ্রী: থেকে ১৯৬৩ খ্রী: পযর্ন্ত স্বর্গীয় বাবু সুশীল চন্দ্র রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি কলকাতা  শহরে থেকে এসেছিলেন ।

 তাঁর যাবার পর স্বর্গীয় বাবুর যতীন্দ্র চন্দ্র সরকার ১৯৬৪ খ্রী: থেকে ৩১-১২-১৯৮১ খ্রীষ্টাব্দ পযর্ন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন । মদন মোহন সরকার ০১-০১-১৯৮২ থেকে ১৪ -১০-১৯৮৮ সালে পযর্ন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । মি রজার অস্টিন (অষ্টেলিয়ান ) ১৫-১১-১৯৮৮ থেকে ৩১-১২-১৯৯৯ খ্রষ্টাব্দ পযর্ন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  দায়িত্ব পালন করেন । 

প্রণব কুমার সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ১৮-০১-২০০০  সাল থেকে ১০-১১-২০০২ পযর্ন্ত    প্রধান শিক্ষকের  দায়িত্ব পালন করেন ।    মি, ডি ঘোশেখ কেনেডি (ইন্ডিয়া)  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ০১-০১-২০০২ থেকে ৩১-১২-২০০৪সাল পযর্ন্ত কাজ করেন।আবার  প্রণব কুমার সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে   ০১-০১-২০০৫থেকে৩১-১২-২০০৮ পযর্ন্ত কাজ করেন ।মিসেস সুনিীতি রিছিল  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে   ০১-০১-২০০৯ থেকে ৩১-১২-২০১০ পযর্ন্ত কাজ  করে থাকেন । তৃতীয় বার  প্রণব কুমার সরকার ০১-০১-২০১১থেকে ২৩-০৪-২০১২ সাল পযর্ন্ত  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  দায়িত্ব পালন করেন ।

বিদ্যালয়ে স্থায়ী ভাবে প্রধান শিক্ষক নিয়োগ করেন সিনিয়র শিক্ষক বজলুর রহমানকে ,তিনি ১৪-০৪-২০১২ থেকে ২৬-০১-২০১৩ সাল পযর্ন্ত  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  দায়িত্ব পালন করেন ।

বর্তমান প্রধান শিক্ষক ললিত কুমার দ্রং সরকারি বিধি মোতাবেক ২৭-০১-২০১৩সালে বিদ্যালয়ে যোগদান করেন ।সেই থেকে বর্তমান সময় পযর্ন্ত প্রধান শিক্ষকের  দায়িত্ব পালন করছেন ।

১৯২৩ থেকে ২০২৩সাল পযর্ন্ত বিদ্যালয়ের ১০০ বছর পূর্ন উপলক্ষ্যে ১৩-০৪-২০২৪ সালে প্রাক্তন শিক্ষক ,প্রাক্তন ছাত্র-ছাত্রী,ও বর্তমান ম্যানেজিং কমিটি , শিক্ষক, ছাত্র-ছাত্রীদের কে নিয়ে শতবর্ষ উৎসব উদাযাপন হয়েছে। ১৪০০ থেকে ১৫০০ জন উপস্থিত ছিল । শতবর্ষের একটি সুন্দর ম্যাগাজিন প্রকাশিত হয়েছে ও শতবর্ষের লোগু দিয়েসাদা টি শার্ট সবাইকে প্রদান করা হয় ।

প্রধান অতিথি ,বিশেষ অতিথি, ও গুনী ছাত্র- ছাত্রীদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

শতবর্ষের উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান ওকনসার্ট আয়োজন করা হয় ।